Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৮:২২ পিএম

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ
Swapno

 

ফতুল্লার নরসিংপুরে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরী মা বাদী হয়ে শুক্রবার দুপুুরে ফতুল্লা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। অভিযুক্ত ধর্ষক শাওন (২০) ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরের দিঘলী পট্টির রহম উদ্দিন মিয়ার পুত্র। মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়ালেখা করে।

 

অপরদিকে অভিযুক্ত ধর্ষক শাওন বাদীর ননদের মালিকানাধীন হোটেলে কাজ করতো। সেই পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাতায়াত করতো শাওন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরীর বাবা-মা তাকে বাসায় একা রেখে একটি কাজে বাইরে যায়। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শাওন কিশোরীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী কে ধর্ষন করে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজায় এসে টোকা দিলে অভিযুক্ত শাওন দরজা খুলে পরিধেয় স্যান্ডেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন