Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৭:১২ পিএম

ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
Swapno


ফতুল্লায় ফল ব্যবসায়ী আবু তাহেরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের স্ত্রী আমেনা বেগম। শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

 

 

এরমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- ইয়ার হোসেন (৪৫) তার স্ত্রী তাসলিম বেগম (৪০), লামিয়া (২২), মঞ্জিল (২২) ও মোজাম্মেল (৫৫)।

 

 

তাদের মধ্যে তাসলিমা বেগম ও লামিয়া দোষ ম্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন এর সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় শিশুদের নিয়ে দুই পক্ষের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়া থামানোর চেষ্টা করায় এক পক্ষ আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন