রানা মুজিবের ভাতিজা মৃত্যুতে জাতীয়তাবাদী যুব বন্ধু মহলের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:১০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সহ-সভাপতি রানা মুজিবের ভাতিজা শাহরিয়ার ইমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী যুব বন্ধু মহল।
১১ জুন রোববার এক বিজ্ঞপ্তিতে শোক বার্তায়, বন্দর উপজেলার ফরাজিকান্দা নির্বাসী টিপু সুলতানের ছেলে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিবের ভাতিজা শাহরিয়ার ইমন সড়ক দুঘটনায় গুরুতর আহত হয়। ৮ জুন রাত সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতুতে মোটর সাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লা ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
২৬ বছরের শাহরিয়ার ইমন তোলারাম কলেজ মাস্টার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুব বন্ধু মহলের সভাপতি মোঃ মুসা মিয়া, ওসমান গণি, মোঃ রানা মুন্সি, মোঃ ইমন হোসেন, মোঃ জসিমউদ্দিন, নুর আলম, জসিমউদ্দিন, মোঃ কাজী আব্দুর আউয়াল, মতিউর রহমান মনু সহ নেতৃবৃন্দরা।
শোক বার্তায়, আমরা মরহুম শাহরিয়ার ইমনের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন (আমিন)। তাঁর বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সকলকে এ শোক বহনের শক্তিদান করুন। এটা আমাদের সকলের দোয়া। এন. হুসেইন রনী /জেসি


