Logo
Logo
×

নগরের বাইরে

মেরাজ হত্যা মামলায় কাউন্সিলর শাহিনসহ দুই আসামির জামিন নামঞ্জুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:৩৭ পিএম

মেরাজ হত্যা মামলায় কাউন্সিলর শাহিনসহ দুই আসামির জামিন নামঞ্জুর
Swapno


বন্দরে মেরাজ হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামির জামিন আবেদন নামমঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার (১১ জুন) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

 

 

এই হত্যা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দেন উচ্চ আদালত। আজ জামিন শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মেরাজ হত্যা মামলার আসামি ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া হাইকোর্ট থেকে ৬ সপ্তাহ জামিনে ছিলেন।

 

 

জামিনের মেয়াদ শেষে রোববার নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। তবে আরও এক আসামির হয়েছে কী আমার জানা নেই।  কারাগারে যাওয়া আসামিরা হলেন- নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া ও বিল্লাল হোসেন বিল্লু। 

 

 

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বন্দর উপজেলার রূপালী এলাকায় মেরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নাসরিন বেগম বাদি হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, রাজু, পিংকী, বাবু মানিকসহ ১৪ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসমি করে হত্যা মামলা করেন।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন