১৯ বছর পর সম্মেলন হবে ফতুল্লা থানা বিএনপির
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম
দীর্ঘ ১৯ বছর পর উৎসব মূখোর পরিবেশের অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন । আগামী ১৩ই জুন (মঙ্গলবার) পাগল নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি।
সম্মেলনকে ঘিরে ফতুল্লা থানার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট কমিটির নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ১৯ বছর পর সম্মেলন পেয়ে আনন্দিত সকল নেতা কর্মীরা, সেই ২০০৪ সালে শেষ ফতুল্লা থানা বিএনপির সম্মেলন হয় পাগলা মেরিয়ান ভাশনে এর পর দীর্ঘ ১৯ বছর পর ফতুল্লা থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে বিষয় কথা বলতে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন জানান এই সম্মেলন ঘিরে আমাদের নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি চলছে, এই সম্মেলনে আমাদের সকল নেতাকর্মীদের ভোটের মাধ্যেমে আমরা কমিটি আনবো, আর এতে যারা দলের দূর দিনে হামলা মামলা শিকার হয়েছে এবং রাজপথে মিছিল মিটিং করেছে সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়ন করা হবে বলে তিনি জানান।
ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেন দীর্ঘ ১৯ বছর পরে যেহেতু সম্মেলন হতে যাচ্ছে, আামাদের নেতাকর্মীদের মাঝে একটুতো আনন্দ উল্লাস রয়েছে, তবে সবাইকে নিয়ে একটি সফল ও সুন্দর সম্মেলন উপহার দিতে আমাদের ফতুল্লা থানা বিএনপির সকল নেতাকর্মীদের অনুরোধ করবো।
এবিষয় ফতুল্লা থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী মোঃ শহিদুল্লাহ বলেনএত বছর পর সম্মেলন পেয়ে আমরা আসলেই আনন্দিত, তবে আমি আমাদের সকল নেতাকর্মীদের কাছে একটাই অনুরোধ আসুন সবাই মিলে একটি সুন্দর সম্মেলন উপহার দেই। এবিষয় ফতুল্লা থানা বিএনপির যুগ্ন আহবায়ক রিয়াদ মোঃ চৌধুরী, বলেন আমাদের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এন. হুসেইন রনী /জেসি


