আড়াইহাজার পৌরসভায় নৌকার প্রার্থী সুন্দর আলীর জয়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৭:২২ পিএম
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সুন্দর আলী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। দিনভর ভোটের পর গণনা শেষে সোমবার রাত ৮টায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। ২৬ হাজার ৫২৫ জন ভোটার সংখ্যার আড়াইহাজার পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী মেহের আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মামুনুর রশীদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে শুভ, ২নং ওয়ার্ডে অহীজউদ্দিন, ৩নং ওয়ার্ডে রাশেদ, ৪নং ওয়ার্ডে ছোট মনির, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ডে সাইদুল, ৭নং ওয়ার্ডে হাতেম আলী, ৮নং ওয়ার্ডে জাকির এবং ৯নং ওয়ার্ডে সুমন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী কাইন্সিলর হিসেবে তিনটি ওয়ার্ডের ১নং ওয়ার্ডে রাশিদা, ২নং ওয়ার্ডে রীনা এবং ৩নং ওয়ার্ডে শামসুন্নাহার নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা।
তবে ভোট চলাকালে বিকেলে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব,বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এন.হুসেইন রনী /জেসি


