আড়াইহাজারে মদসহ মাদকসম্রাজ্ঞী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম
আড়াইহাজারের মাদক সম্রাজ্ঞী হাসিনা (৫৫) কে ৪০ লিটার বাংলা মদসহ গ্রেফতার করেছে পুলিশ। হাসিনা রামচন্দ্রদী গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নিজ বাড়িতে মদ ক্রয়-বিক্রয়ের সময় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ হাসিনাকে গ্রেফতার করে। ওই সময় হাসিনার খাটের নিচে থাকা দুইটি ড্রাম থেকে ৪০ লিটার মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসিনা পালাতে চেষ্টা করে কিন্তু পুলিশের কৌশলের কারনে পালাতে ব্যর্থ হয়। এলাকাবাসী জনায়, হাসিনা দীর্ঘদিন যাবৎ মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে থানায় ১০/১২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর কয়েকদিন জেল খেটে পরে আবারও এসে মাদক ব্যবসা শুরু করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, হাসিনাকে মাদক আইনে মামলা দিয়ে বুধবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।


