Logo
Logo
×

নগরের বাইরে

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৮:২১ পিএম

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
Swapno

 

মজা কিনে দেওয়ার কথা বলে ফতুল্লার তল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিম (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জুন) দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিণ কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার সকালে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত নাসিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নাসিম নরসিংদি জেলার রায়পুরা থানার চর মধুয়ার মৃত শাহাদাত হোসেনের পুত্র।  

 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর পরিবার ও গ্রেফতারকৃত নাসিম উত্তর তল্লার দক্ষিন কায়েমপুরস্থ পাশাপাশি বাড়ীতে ভাড়ায় বসবাস করে। গ্রেফতারকৃত নাসিম ব্যাচেলার হিসেবে বসবাস করতো। পাশাপাশি বাড়িতে ভাড়ায় বসবাস করায় পরিচিত হয়ে উঠে। বাদীর সাত বছর বয়সী মেয়ে গ্রেফতারকৃত নাসিমকে মামা বলে সম্বোধন করতো। বাদী বুধবার (১৪ জুন) রাত আটটার দিকে কাজ থেকে ফিরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পরে। তখন গ্রেফতারকৃত নাসিম মজা কিনে দেওয়ার বলে বাদীর মেয়েকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জিয়া জানান, মামলা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষন মামলার অভিযুক্ত আসামী কে গ্রেফতার করা হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন