সোনারগাঁয়ে গণপরিবহনে দুই চাঁদাবাজ আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম
সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজিকালে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২১ জুন) রাত ৭ টা ৩০ ঘটিকায় যাত্রী সেবা নামক পরিবহন থেকে কাঁচপুর ব্রিজের ঢালে চট্টগ্রামগামী লেনে পাকা রাস্তার উপর থেকে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই মোঃ ইব্রাহিম মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল কাদের জিলানী এর নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটক দুই চাঁদাবাজরা হলেন- ১) মোহাম্মদ আব্দুল্লাহ (২৫), ২) তাহের মাহমুদ বাঁধন (১৮)।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির চাঁদার ৭ টি রশিদ ও নগদ ১১ শত টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে-নাতে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এস.এ/জেসি


