সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১২:৫২ পিএম
সোনারগাঁয়ে ৪টি খাবার হোটেল ২ টি মিষ্টির দোকান ও ১ টি চাউলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদ্ধোবগঞ্জ এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইব্রাহীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করায় জরিমানা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইব্রাহীম জানান, অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে এবং রান্না ঘর নোংরা থাকায় ৪ টি খাবার হোটেলকে ৬৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে একটি মিষ্টির দোকানদারকে ১০ হাজার টাকা ও দুটি চাউলের দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সকলকে সতর্ক করা হয়।
এই ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন সোনারগাঁ থানা পুলিশ। এসময় এলাকাবাসী কর্তৃপক্ষকে প্রতি মাসে একবার করে অভিযান চালানোর দাবি জানান ও খাবারের মান ও দাম কমানোর আহবান জানান। এন. হুসেইন রনী /জেসি


