Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

নাসিক ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Swapno

 

মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় কদমতলী এলাকায় নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

 

নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং নাসিক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মিজানুর রহমান খাঁন রিপনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম মফিজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, নাসিক ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ফকির ও সাধারণ সম্পাদক ফজলুল হক হাওলাদার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন খান, নাসিক ৭ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ খান, নাসিক ৭ নং ওয়ার্ড কৃষক লীগের প্রস্তাবিত সভাপতি আমির হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান বিপ্লবসহ স্থানীয় ছাত্র লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন