জালকুড়িতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৪০ পিএম
সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বন্ধু পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম জয়দেব সাহা (৫৫)। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেব সাহা পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। এস.এ/জেসি


