ফতুল্লায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম
ফতুল্লায় বজ্রপাতে হাবিব (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে বৃষ্টির সময় কাশীপুরে নদীতে গোসলের সময় এ ঘটনা ঘটে। নিহত হাবিব কাশীপুর শিকদার বাড়ির কাজল শিকদারের বড় ছেলে।
জানা গেছে, বাদ জুম্মা হাবিব বৃষ্টির সময় কয়েকজন বন্ধু নিয়ে নদীতে গোসল করছিলো। এ সময় বিকট শব্দে তার ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে পানিতে বিদ্যুতায়িত হয়ে হাবিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এস.এ/জেসি


