আড়াইহাজারে হিরোইন-ইয়াবসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম
আড়াইহাজারে হিরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ৩ জুলাই মধ্যরাতে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম(২৪) বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও ব্রাহ্মনদী ইউনিয়নের ওয়ার্ড সদস্য সোহেলে মেম্বারের ভাই, একই এলাকার আবু তালেবের ছেলে মাহিম (২২)ও ওয়াজ করণীর ছেলে হাবিবুর (২৪)।
গ্রেফতারের সময় তাদের কাছ থোকে ২ শত ইয়াবা ট্যাবলেট, ১৯ পুরিয়া হিরোইন ও ২ বোতল ফেন্সিডিল যার মোট আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত ২টি মটরসাইকেল উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এমদাদুল ইসলাম তৈয়ব জানান গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলো, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প‚র্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এন.হুসেইন রনী /জেসি


