সোনারগাঁ উপজেলা যুবলীগের অফিস উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০১:০০ পিএম
সোনারগাঁ উপজেলা যুবলীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তায় নুর ইসলাম সুপার মার্কেটের তৃতীয় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার।
আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান আহামেদ মেরাজ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভির, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, সহ-সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাগর, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


