ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৭:৩০ পিএম
ফতুল্লা কাশিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী কে ধর্ষন করে আট মাসের গর্ভবতী করার ঘটনার মামলার অভিযুক্ত আসামী সৌরভ রাজবংশী (১৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সৌরভ রাজবংশী ফতুল্লা মডেল থানার কাশিপুর মধ্যপাড়া জেলেপাড়ার স্বপন রাজবংশীর পুত্র।
মঙ্গলবার রাতে তাকে ফতুল্লার কাশিপুর নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ঐ স্কুল ছাত্রী বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে গ্রেফতারকৃত সৌরভ রাজবংশী কে অভিযুক্ত করে ফতুলা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করে।
স্কুল ছাত্রীটি জানায়,অভিযুক্ত যুবক সৌরভ রাজবংশী সম্পর্কে তার মামাতো ভাই। আত্মীয়তার সুবাদে তাদের উভয়ের বাড়ীতে প্রায় সময় আসা যাওয়া হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং অভিযুক্ত সৌরভ রাজবংশী তাকে বিয়ের প্রলোভন দেখায়।
গত বছরের অক্টোবর মাসের ১৫ তারিখে অনুস্ঠিতব্য কালী প‚জায় আত্মীয় হিসেবে বাদীকে সৌরব রাজবংশী তাদের বাসায় নিমন্ত্রণ করে। সেদিন ঐ বাসাতেই রাত্রী যাপন করে। অভিযুক্তের বোনের সাথে রাতে ঘুমিয়ে পরে। রাত দুইটার দিকে অভিযুক্ত সৌরভ তাকে ঘুম থেকে ডেকে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথম বারের মতো শারিরীক সম্পর্ক করে।
এরপর থেকে সময় সুযোগ হলে প্রায় সময় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। বিয়ের কথা বললে সে এড়িয়ে চলতে শুরু করে। এরই মধ্যে সে গর্ভবতী হয়ে পরে। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে তাদের কে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হচ্ছিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, অভিযুক্ত আসামী সৌরভ রাজবংশী কে মঙ্গলবার মধ্যরাতে কাশিপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এন.হুসেইন রনী /জেসি


