Logo
Logo
×

নগরের বাইরে

পূর্বাচল উপশহরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৯:১২ পিএম

পূর্বাচল উপশহরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
Swapno

 

প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বাচল উপশহরের রূপগঞ্জ অংশের ১৯ নম্বর সেক্টরের ব্রিজের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত নিহত যুবকের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

 

স্থানীয়রা জানান, দুপুরে ১৯ নম্বর সেক্টরের ব্রিজের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে পুলিশ। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরেশ বাগচী জানান, সুরতহালে উদ্ধার হওয়া মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রেখে গেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পরেশ বাগচী আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) একটি দল বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন এবং এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন