Logo
Logo
×

নগরের বাইরে

জেলা আ.লীগের সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ জানিয়েছেন শেখ নাজমুল আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম

জেলা আ.লীগের সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ জানিয়েছেন শেখ নাজমুল আলম
Swapno

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তভাবে নবীন ও প্রবীনের সমন্বয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগকে একটি সময় উপযোগী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়ায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে কৃতজ্ঞতা জানিয়ে বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল আলম আন্তরিতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

 

 

বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল আলম গনমাধ্যমে দেয়া এক বিশেষ বার্তায় বলেন, অত্যান্ত চৌকশ ভাবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় মাধ্যমে বারদী ইউনিয়ন আওয়ামীলীগ কলঙ্কমুক্ত করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।

 

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সময় উপযোগী একটি শক্তিশালী ডায়নামিক কমিটি উপহার দিয়েছেন তাই আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ভাইকে। এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন