Logo
Logo
×

নগরের বাইরে

নয়াপুর-রতনমার্কেট সড়ক আ.লীগ নেতার অর্থায়নে সংস্কার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম

নয়াপুর-রতনমার্কেট সড়ক আ.লীগ নেতার অর্থায়নে সংস্কার
Swapno


সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর-রতন মার্কেট সড়কের খানাখন্দ ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে দিয়েছেন আওয়ামীলীগ নেতা। শুক্রবার দিনব্যাপী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসাইনের নিজস্ব অর্থায়নে এই সড়কটি সংস্কার করেন।

 

 

সড়কটি সংস্কারের কারনে সকল চলাচলরত চালক ও যাত্রীরা জাকির হোসাইনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ থাকায় এলাকার যাত্রী ও চালকরা অনেক কষ্ট করে চলচ্ছে। তাই সড়কটি সংস্কার করার কারনে মানুষ এখন শান্তিতে চলাচল করতে পারচ্ছে।

 

 

কয়েকজন চালক জানান, এই রাস্তায় অনেক খানাখন্দ থাকায় গাড়ির অনেক ক্ষতি হয়েছে। রাস্তাটি মেরামত করার কারনে গাড়িও ভালো থাকবে ও যাত্রীরাও ভালোভাবে চলতে পারবে। জাকির হোসাইন জানান, যাত্রী ও চালকরা দীর্ঘদিন কষ্ট করে সড়কটিতে চলাচল করছে। তাই মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়েছে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন