Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০১:৪১ পিএম

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Swapno


ফতুল্লার শিয়াচর থেকে ইয়াবা ট্যাবলেট সহ গোলাম রাব্বি ওরফে কালু (২০) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গোলাম রাব্বি ওরফে কালু ফতুল্লা মডেল থানার দক্ষিন শিয়াচরের মৃত জাকিরের পুত্র। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা মডেল থানার দক্ষিন শিয়াচরস্থ তক্কার মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রাব্বি ওরফে কালু কে।

 

 

এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার দক্ষিন শিয়াচরস্থ তক্কার মাঠ মোড়ে অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গোলাম রাব্বি ওরফে কালু কে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন