Logo
Logo
×

নগরের বাইরে

বাবার দাপটে ব্যবসায়ী ছেলে কমিটিতে সক্রিয় কর্মী টিপু নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০১:৫৫ পিএম

বাবার দাপটে ব্যবসায়ী ছেলে কমিটিতে সক্রিয় কর্মী টিপু নেই
Swapno


সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ভ‚ইয়ার ছেলে মারুফুল ইসলাম ঝলক ব্যবসা করেন। রাজনীতিতে সক্রিয় নন। তবু উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে তাকে রাখা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা বলছেন, বাবার দাপট ছাড়া ঝলকের উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে থাকার অন্য কোনো কারন নেই।

 


অন্যদিকে কমিটি থেকে বাদ গেছেন সোনারগাঁ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভ‚ইয়ার ছেলে আহসান হাবিব টিপু। দীর্ঘ সময় সোনারগাঁ আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে গেছেন আব্দুল হাই। তার ছেলে আহসান হাবিব টিপু একজন নির্দিষ্ট আয়ের ব্যাংকার হলেও তার সামান্য আয়ের টাকা দিয়েই জামপুর ইউনিয়নে নিয়মিত আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী করে যাচ্ছেন।

 

 

ধরে রেখেছেন আওয়ামীলীগ সমর্থনের পারিবারিক ঐতিহ্য। কিন্তু আব্দুল হাই জীবিত নেই বলে টিপু আওয়ামীলীগে সক্রিয় থেকেও উপজেলা আওয়ামীলীগের সদস্য হতে পারেননি বলে মনে করছেন স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা।

 


টিপুকে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে না রাখা প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভ‚ইয়া বলেন, টিপুর বাবা সোনারগাঁয়ের আওয়ামীলীগের একটি উল্লেখযোগ্য নাম ছিলেন।

 

 

মুক্তিযোদ্ধা ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তার ছেলে টিপু আমাদের সাথেই আওয়ামীলীগের প্রতিটি কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহন করে। এমন একটা ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে বাদ গেছে এটা আমরা মেনে নিতে পারছি না।  

 


এ দুইটি প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, সভাপতি শামসুল ইসলাম ভ‚ইয়ার ছেলে আগে আওয়ামীলীগ করেনি সত্য, তবে তার ব্যাপারে কেন্দ্রের তদ্বির রয়েছে।’ আহসান হাবিব টিপুর বাদ যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আওয়ামী পরিবারের সন্তান, নিজেও সক্রিয়। তাকে আমরা পরবর্তীতে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে পদায়ন করার চিন্তা করছি। এ কারনে তাকে এখানে রাখা হয়নি।’

 


নাারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে প্রস্তাবিত কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে যাদের ব্যাপারে আপত্তি উঠেছিলো তাদের বেশিরভাগ মূল কমিটি থেকে বাদ গেছেন। তবে রয়ে গেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভ‚ইয়ার ছেলে ঝলক।

 

 

যিনি  একজন ব্যবসায়ী, রাজনীতির সাথে জড়িত নন বলে অভিযোগ রয়েছে।  সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের গত ৩০ জুন ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভায় সোনারগাঁ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সভাপতি শামসুল ইসলাম ভ‚ইয়া ও সাধারন সম্পাদক কায়সার হাসনাত নিজ নিজ পরিবারের অপরিপক্ক লোকজন ও বিভিন্ন মামলার আসামীদের পদায়নের চেষ্টা করছেন।’   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন