ফতুল্লায় বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
ফতুল্লায় ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাটির প্রিন্সিপাল হাফেজ আবু বক্কর সিদ্দিককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাফেজ আবু আক্কর সিদ্দিক পিরোজপুর জেলার নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার আব্দুর রব কাজীর পুত্র ও ফতুল্লার মাসদাইর কবরস্থানের বিপরীতে নূরে মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল। শনিবার বিকেলে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হিসেবে বাদীর পুত্র মাদ্রাসাটির হেফজ খানায় পড়ালেখা করে আসছিলো। জুন মাসের ২৭ তারিখ মাদ্রাসাটি বন্ধ করে দিলে বাদীর পুত্র বাসায় চলে আসে। শনিবার (৮ জুলাই) সকাল নয়টার দিকে বাদী তার পুত্রকে মাদ্রাসায় দিয়ে আসতে চাইলে সে মাদ্রাসায় যেতে অপারগতা প্রকাশ সহ কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে বাদীর পুত্র তাকে এবং তার স্ত্রী কে জানায় যে মাদ্রাসা বন্ধের পূর্বের দিন (২৬ জুন) দুপুর বারোটার দিকে মাদ্রসাটির চতুর্থ তলার অফিস কক্ষে নিয়ে বলৎকার করে। এছাড়া আরো একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাকে বলাৎকার করা হয়েছিলো বলে বাদীকে জানায় বাদীর পুত্র।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এস.এ/জেসি


