Logo
Logo
×

নগরের বাইরে

মুরগির খামার থেকে ফেনসিডিলসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম

মুরগির খামার থেকে ফেনসিডিলসহ গ্রেফতার ২
Swapno

 

রূপগঞ্জে একটি মুরগির খামার থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার (৯ জুলাই) ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকারীরা হলেন- মাছিমপুর কান্দিরপাড়া এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)। র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন