Logo
Logo
×

নগরের বাইরে

নিরাপত্তাহীনতায় ভুগছেন এড.বারী ভুইয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১২:১১ পিএম

নিরাপত্তাহীনতায় ভুগছেন এড.বারী ভুইয়া
Swapno


সন্ত্রাসীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বারী ভুঁইয়া। জানা গেছে, গত ৩০ জুন তার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা হাইকোর্টে জামিন আবেদন করলে মহামান্য হাইকোর্ট তাদের জামিন না দিয়ে আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

 

 

এতে, তারা ক্ষুব্ধ হয়ে পূনরায় উপর হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানান বাদী।  বারী ভুইয়া জানান, আসামীরা হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট তা না মঞ্জুর করে এবং আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামীপক্ষ ক্ষুব্ধ হয় এবং তারা পুনরায় আমার গাড়ি ভাংচুরসহ আমার উপর হামলার পরিকল্পনা করে। এ লক্ষ্যে তারা গতকাল বিকেল থেকে দলবল নিয়ে আমার বাড়ির সামনে দফায় দফায় মহড়া দেয়। ফলে আমি নিরাপত্তাহীণতায় ভুগছি। 

 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এস আই গিয়াসউদ্দিন জানান, এড. বারী ভুইয়ার মামলায় আমরা আসামীদের গ্রেফতার করি। পরে তারা হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন দেন এবং নো এরেস্ট (গ্রেফতার না করতে) ও নো হ্যারেজমেন্ট (হয়রানী না করতে) আদেশ দেন।

 

 

এখন আমরা তো হাইকোর্টের আদেশের বাইরে গিয়ে তাদের গ্রেফতার করতে পারি না। তবে, আমি বারী ভুইয়াকে বলেছি, যদি আসামীপক্ষ কোনো হুমকি-ধামকি দেয় বা হামলা করার চেষ্টা করে তাহলে আমাকে জানাতে। আমি তাদেরকে গ্রেফতার করা সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

 

 

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহার পরদিন ৩০ জুন (শুক্রবার) ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুরস্থ নিজ বাসার সামনে ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভ‚ইয়ার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

 

 

সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে মারধর করে এবং ডান চোখসহ কপালে, ঠোটে, থুতনীতে, ঘাড়ের পিছনে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে এ ঘটনায় এড. বারী ভুইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লখসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযুক্তরা হলেন নজরুল ইসলাম সরদার (৫৯), সজিব ওরফে জুয়েল (৩৫), সাকিব (১৭), রবিন (২২), নাঈম (২২), সানজিদ (১৮), আবু তাহের (৪২) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন। অভিযোগের সূত্রধরে পুলিশ অভিযুক্ত আবু তাহেরকে দুপুরের দিকে গ্রেপ্তার করেছে।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন