সোনারগাঁয়ে জাতীয় মহিলা পার্টির ইউনিয়ন কর্মী সভা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড জাতীয় মহিলা পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সনমান্দি ইউনিয়নের হরহরদী এলাকায় আবুল হোসেনের বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক ও মহিলা ইউপি সদস্য সানোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত।
এসময় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেন। এর আগে, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকতকে সনমান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের শত শত সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
পরে মিসেস ডালিয়া লিয়াকত এর হাতধরে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর জাহেদা আক্তার মনির, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার উপদেষ্টা জাহানার আক্তার, জাতীয় মহিলা পার্টীর আহ্বায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার।
সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১নং ওয়ার্ড আহ্বায়ক খাদিজা বেগম, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২নং ওয়ার্ড আহ্বায়ক জেবুন্নেসা আক্তার মিতু,সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১নং ওয়ার্ডের সদস্য সচিব শিখা আক্তার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২নং ওয়ার্ডের সদস্য সচিব কেয়া মনি।
সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ৩নং ওয়ার্ডের সদস্য সচিব মুসলিমা সরকার টুম্পা, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া, শাহীন মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, বদরুজ্জামান বুদু মেম্বার, সাকিব মেম্বার ও সাইফুল মেম্বার প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


