Logo
Logo
×

নগরের বাইরে

পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৬:৪৭ পিএম

পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
Swapno

 

আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে শ্রাবন্তী (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে। শ্রাবন্তী ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পাশে শ্রাবন্তী ও তার এক বান্ধবী খেলা করতে যায়। এক পর্যায়ে শ্রাবন্তী ডোবার পানিতে পড়ে যায়। বান্ধবী বিষয়টি পরিবারকে জানালে তারা ঘটনাস্থলে এসে শিশুকে পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, পানিতে ডুবে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন