Logo
Logo
×

নগরের বাইরে

সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম

সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
Swapno

 

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোহর আলী (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত মোহর আলী উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকার মৃত কালাই মিয়ার ছেলে।

 

এর আগে সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট সড়কের মানিকপুর বাজার এলাকায় বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা প্রেরণ করা হলে রাত ১০ টায় সে মারা যায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন