মাদক পাচারের সময় দুই নারী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
আড়াইহাজারে দুই শীর্ষ নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (১২ জুলাই) ভোরের দিকে বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো লাভলী আক্তার (২০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাড়িখোলা গুচ্ছ গ্রাম এলাকার মোহাম্মদ মিরনের স্ত্রী। অপরজন হলেন শান্তা আক্তার ওরফে মাহমুদা (২০)। সে শরীয়তপুর জেলার জাজিরা থানার লাল উচাদ কবিরাজ বাড়ি এলাকার রাব্বি মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার বারো ১ লাখ ২০ হাজার টাকা। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফজলুল হক খান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পুরো শরীরে গাঁজা পেচিয়ে অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


