Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে হাত-পা বাধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম

আড়াইহাজারে হাত-পা বাধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার
Swapno

 

আড়াইহাজারে হাত-পা বাধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢাকা সিলেট মহাসড়তের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকায়। ওই অটো চালকের বাড়ি নরসিংদী সদর থানা এলাকায় বলে জানা যায়। রুবেল বাহাদুরপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন।

 

স্বজনরা জানান, রুবেল প্রতিদিনের ন্যায় বুধবার অটো রিক্সা নিয়ে বের হন কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসে নাই। বৃহস্পতিবার সকালে লোকমুখে শুনতে পান ঢাকা সিলেট মহাসড়কের কপালিয়ারটেক নামক স্থানে জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ পাওয়া গেছে। ওখানে গিয়ে স্বজনরা রুবেলের লাশ চিহ্নিত করেন। এলাকাবাসী ধারণা করছেন ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করে অটো ছিনতাই করে তার লাশ জঙ্গলে ফেলে গেছেন।

 

পুলিশ বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যা উদঘাটনে পুলিশ কাজ করছে। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন