জালকুড়িতে ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৯:৪৯ পিএম
ফতুল্লার জালকুড়ি এলাকায় নির্মাণাধীন ভবনে নিমার্ণ সামগ্রী তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো শহীদ (৩০) ও তোবারক (৫০)। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের সহকর্মী হিরণ মিয়া ও মুরাদ জানায়, সকাল থেকে তারা জালকুঁড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে মালামাল তোলার কাজ করছিলো। ক্রেন দিয়ে ভবনের নিচ থেকে তৃতীয় তলায় মালামাল তোলা হচ্ছিল। মালামালের সঙ্গে ক্রেনে দাঁড়িয়ে শহীদ ও তোবারক উপরে উঠছিলো। তৃতীয় তলায় উঠার পর হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে মালামালসহ তারা দুজনেই নিচে পড়ে যায়। এতে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তোবারক মারা যান। গুরুতর আহত অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানায়, শহীদ চেন কপার হিসেবে কাজ করতো। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামে। বাবার নাম আব্দুর রউফ। এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে থাকতো। নিহত তোবারকও একই এলাকায় থাকতো। এস.এ/জেসি


