Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার
Swapno


সোনারগাঁয়ে ১০২টি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের চোরাই মোবাইলসহ মোবাইল চোরাকারবারী চক্রের ম‚লহোতা মো. রাসেল (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. রাসেল চাঁদপুর জেলার সদর থানার গুলিশা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

 

 

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলফোনসহ মো. রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

তিরি আরও জানান, গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন যাবৎ ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে তার।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন