Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশের চেকপোষ্টে গাঁজাসহ আটক ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৮:৪২ পিএম

পুলিশের চেকপোষ্টে গাঁজাসহ আটক ২
Swapno

 

আড়াইহাজারে পুলিশের চেকপোষ্টে তল্লাশিকালে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা হলেন-বগুড়ার শেরপুরের সাতানী খাদুলি ঈদগাহ এলাকার মৃত শাহ আলী শেখের ছেলে মো. মাসুদ রানা (২৮) ও গুলশান ১ নং রোডের মাসুমের কাঠের দোকানের কর্মচারী মৃত মহসিনের ছেলে মোহাম্মদ সিহাব (১৯)।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) গোপালদীর মানিকপুর এলাকার চেকপোষ্টে তাদের আটক করা হয়। গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক খান জানান, মানিকপুর চেকপোষ্টে তল্লাশির সময় দুজনকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন