আড়াইহাজারে ৫০০ পিস ইয়াবাসহ মিরাজ মোল্লা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মিরাজ ঢাকার ডেমরা থানার পশ্চিম বক্স নগর স্বপ্ন ধারা লেনের মৃত সাহেব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ ঘটিকায় থানার সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে উপজেলার বিশনন্দী ফেরিঘাটের বাংলাদেশ পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান মিরাজের নামে মাদক আইনে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এস.এ/জেসি


