শাহেন শাহ ও রানার নেতৃত্বে বন্দর থানা বিএনপির বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:৫৩ এএম
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ন:প্রতিষ্ঠার ১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রায় মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নেতৃত্বে বন্দর থানা বিএনপির অংশ গ্রহণ।
গতকাল (১৮ জুলাই) বিকেল ৩ টায় খানপুর থেকে শুরু হয়ে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বর অতিক্রম করে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে সমাপ্তি হয়।
এ সময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ। শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে।
এসময় শাহেন শাহ ও রানার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, আসাদুজ্জামান বাদল, নাসিরুল্লাহ টিপু, মো. সেলিম মিয়া, মনির পাঠান, আমিনুল ইসলাম বাবু, কাজল আহম্মেদ কালন, হাজী মনির হোসেন, হাজী জাবেদ হোসেন, ফারুক হোসেন, কামরুজ্জামান সাউথ চুন্নু, মো. সোহেল, মো. ফিরোজসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


