Logo
Logo
×

নগরের বাইরে

আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ যুবদলের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৩:০৭ এএম

আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ যুবদলের বিশাল শোডাউন
Swapno

 সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ন:প্রতিষ্ঠার ১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 

 গতকাল (১৮ জুলাই) বিকেল ৩ টায় ঢাকা-টট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এ সময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড,  জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ। শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে।


এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শামীম মিয়া সিনিয়র যুগ্ন আহবায়ক রূপগঞ্জ উপজেলা   রাজিব ভূঁইয়া, ইউনিয়ন সভাপতি কামাল নাছের,ইয়াসিন মিয়া,

 

মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি  আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া, ওমর হোসেন, মামুন মিয়া, মিজান খোকন ভূইয়া, বাবু, নুরুল ইসলাম, দ্বীন ইসলাম, তাইজুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন