এনায়েতনগরকে হারিয়ে ফাইনালে ফতুল্লা ইউনিয়ন পরিষদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ টুর্নামেন্টে সেমিফাইনালে এনায়েতনগর ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফতুল্লা ইউনিয়ন পরিষদ। ১৮ জুলাই (মঙ্গলবার) ইসদাইর সংলগ্ন ওসমানী পৌর স্টেডিয়ামে বিকেল ৫ ঘটিকায় ম্যাচটি শুরু হয়।
এ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ টিম। বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা আনার পরিবর্তে আরো ২ গোল হজম করে এনায়েতনগর ইউনয়ন পরিষদ । এতে করে ম্যাচ শেষে ৩ গোলের সহজ জয় পায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ। এ জয়ে ফাইনালে উঠে দলটি।
এ খেলায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের দলকে উৎসাহ দিতে মাঠে স্বয়ং উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার বাছেদ প্রধান , ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসমত আলী, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাতেন।
৪ নং ওয়ার্ড মেম্বার কাজী মঈন উদ্দিন , ৬ নং ওয়ার্ড মেম্বার আঃ আউয়াল , ৯ নং ওয়ার্ড মেম্বার মেহেদী মোহাম্মদ। এছাড়াও ১,২,৩ এর মহিলা মেম্বার উম্মে তাহেরা, ৪,৫,৬ এর ফেরদৌস আরা অনা, ৭,৮,৯ এর নাজনীন আক্তার উপস্থিত ছিলেন। এন হুসেইন রনী /জেসি


