এক সপ্তাহ পর নারীর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বাশুরী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম
আড়াইহাজারে ৭ দিন পর এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও শ্বাশুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) রাতে আড়াইহাজারের উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত স্বামীর নাম আশরাফ (৩৫) ও শাশুড়ি সেলিনা বেগম। আর নিহত নারীর নাম মানসুরা (২৮)।
সে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আবুল হোসেনের মেয়ে। স্বামী-স্ত্রী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। স্থানীয়রা বলছে, গত কয়দিন ধরেই তাদের বাড়ির আশপাশে গন্ধ ছড়াচ্ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাÐ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এন. হুসেইন রনী /জেসি


