Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী’র পলায়ন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম

বন্দরে পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী’র পলায়ন
Swapno

 

 

বন্দরে পরকীয়ার টানে প্রবাসী'র বাড়ির বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে মিম আক্তার নামের এক গৃহবধু। গত ১২ই জুলাই তিনি তার শ্বশুরবাড়ী বন্দর ঝাউতলা এলাকা হতে পরকিয়া প্রেমিক সাইফুলের সঙ্গে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রবাসীর মা শাহিদা বেগম বাদী হয়ে ২জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

 

অভিযুক্তরা হলেন বন্দর ঝাউতলা এলাকার মতিউর রহমানের মেয়ে মিম আক্তার হাবিবা ভূঁইয়া ও চরঘারমোড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে সাইফুল(২০)। শাহিদা বেগম তিনি জানান, বিগত ৮ বছর পূর্বে মিমের সাথে আমার ছেলে আলমগীর (৩০) এর ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে ১টি কন্যা সন্তান রয়েছে। আমার ছেলের বিবাহের কয়েক মাস পর প্রবাসে চলে যায়। পরবর্তীতে আমার পুত্রবধু আমার ছেলের সাথে প্রায় সময়ই মোবাইলে ফোনে ঝগড়া করত। এরই মধ্যে তিনি কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকার  আবু তাহের মিয়ার লম্পট ছেলে সাইফুলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়।

 

সম্পর্কের খাতিরে প্রায় সময় তিনি আমার ছেলের প্রবাস থেকে পাঠানো মোটা অংকের অর্থ সাইফুলকে প্রদান করে থাকতো। এর আগেও তারা একে অপরকে নিয়ে অন্যত্র চলে যায়। পরে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে মিমাংশা করে পূনরায় আমার ছেলে সংসারের কথা চিন্তা করে তাকে গ্রহন করে। আমার ছেলে তার সুখের কথা চিন্তা করে প্রবাসে থেকেও তাকে নানা ভাবে সংসারে মনোযোগী হবার কথা বললেও তার মন সব সময় পরকিয়ায় আসক্ত থাকত।

 

এর ধারাবাহিকতায় সুযোগ বুঝে গত ১২জুন দুপুর আনুমানিক ২টায় আমার মিম আক্তার আমার ঘর থেকে ৩০ ভরি ওজনের স্বর্ণলংকার ও নগদ ৪ লক্ষ টাকা নিয়ে শিশু সন্তান রেখে প্রেমিকের হাত ধরে অজানা উদ্দেশ্যে পালিয়ে যায়। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন