প্রিন্সের নেতৃত্বে শোক মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:১০ পিএম
লক্ষীপুরে বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির শোক র্যালিতে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের অংশ গ্রহণ। বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে শোক র্যালী নিয়ে সাইনবোর্ড মোড়ে গিয়ে সমাপ্তি করে। এ সময়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান 'খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই' ।' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'।
এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শোক র্যালীতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শামীম মিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক রূপগঞ্জ উপজেলা বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল,কামাল নাছের,ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান, খোকন ভূইয়া, দীন ইসলাম।


