Logo
Logo
×

নগরের বাইরে

হিরণ ও লিটনের নেতৃত্বে শোক মিছিলে বন্দর উপজেলা বিএনপির শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:৩৭ পিএম

হিরণ ও লিটনের নেতৃত্বে শোক মিছিলে বন্দর উপজেলা বিএনপির শোডাউন
Swapno

 

 

লক্ষীপুরে বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে কালো পতাকা হাতে নিয়ে মহানগর বিএনপি শোক র‌্যালিতে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের অংশ গ্রহণ। 

 


বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেল চারটায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই শোক র‌্যালি শুরু করে মহানগর বিএনপি। শোক র‌্যালিটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় দিয়ে দুই নং রেলগেইট ও ডিআইটি হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়। এ সময়ে বন্দর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান 'খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই' ।' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'।

 

এ সময় মাজারুল ইসলাম হিরণ ও হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মামুন,সিনিয়র সহ সভাপতি শাহজাহান ,ধামগড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জাহিদ খন্দকার,সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আপন,

 

সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফ,মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. রহিম ,বন্দর ইউনিয়নের সভাপতি রাজু ,যুবদল নেতা সম্রাট হাসান সুজন, কলা গাছিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকারসহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন