Logo
Logo
×

নগরের বাইরে

তারুণ্যের সমাবেশে কাশীপুর ইউনিয়ন যুবদলের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম

তারুণ্যের সমাবেশে কাশীপুর ইউনিয়ন যুবদলের বিশাল শোডাউন
Swapno

 

 

ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় কাশীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব রিজওয়ান সিকদারের নেতৃত্বে কাশীপুর যুবদলের শত শত নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন। 

 


শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 


এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে কাশীপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশ গ্রহণ করেন। 

 

এ সময় কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক রিজওয়ান সিকদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম শেখ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক টিটু, যুগ্ম আহ্বায়ক জামাল, যুগ্ম আহ্বায়ক তুহিন, মাহমুদুল বাশার মাশুক, মো. আরিফ, মেহেদী, সবুজ, বিল্লাল, রোমান, সোহেল, হিমেল মাদবর, জিতু, রনি, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম, ফারুক আহম্মেদ মো. মাসুমসহ কাশীপুর ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন