Logo
Logo
×

নগরের বাইরে

তারুণ্যের সমাবেশে হিরার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম

তারুণ্যের সমাবেশে হিরার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের শোডাউন
Swapno

 

 

ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এ.কে হিরার নেতৃতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের হাজারো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন। 

 


শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 


এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশ গ্রহণ করেন। 

 


এ সময় হিরার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি জুবায়ের ,১০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবির,৪নং ওয়ার্ড ছাত্রদল সাধারন সম্পাদক মেহেদি হাসান মিদুল,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রাসেল আহমেদ,৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি সিফাত হোসেন বাবু, ৪ নং ওয়ার্ড ছাত্রদল এর  শিক্ষা সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল ৪ নং ওয়ার্ড ছাত্রদল এর সদস্য ইসরাফিল ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা হৃদয়, সাকিব,কবির,রাব্বি,রাশেদ ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা সায়মন, রাকিব,মুস্তাকিম,রুবেল ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা আভি,পিন্টিু, রিয়াজ ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিমান্ত,সিফাত,জিসান,মুহিত ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাগর,হযরত,রমজানসহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন