তারুণ্যের সমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ যুবদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:০২ পিএম
ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মাখায় লাল টুপি পরিধান করে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশ গ্রহণ করেন।
এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল, কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।


