Logo
Logo
×

নগরের বাইরে

তারুণ্যের সমাবেশে মোবারকের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম

তারুণ্যের সমাবেশে মোবারকের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের শোডাউন
Swapno

 

 

ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের হাজারো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন।

 

শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে আড়াইহাজার ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশ গ্রহণ করেন।এ সময় আড়াইহাজার ছাত্রদলের সদস্য সচিব মোবারকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন