তারুণ্যের সমাবেশে তারাব পৌরসভা যুবদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম
ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে তারাব পৌরসভা যুবদলের শত শত নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে তারাব পৌরসভা যুবদলের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশ গ্রহণ করেন।
এ সময় আফজাল কবিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, হাজী বাবুল-যুগ্ম আহ্বায়ক, কুতুব উদ্দিন -যুগ্ম আহবায়ক, কাউসার আলম-যুগ্ম আহ্বায়ক, আবু তাহের-যুগ্ম আহ্বায়ক, মনির হোসেন -যুগ্ম আহ্বায়ক, আরিফুর রহমান-যুগ্ম আহ্বায়ক জুলহাস মিয়া-সদস্য, আব্দুল আজিজ হীরা-সদস্য, আমজাদ হোসেন -সদস্য, মোখলেস সাউদ-সভাপতি ৬ নং ওয়ার্ড, মকবুল হোসেন -সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, আব্দুল আউয়াল -সভাপতি ৫ নং ওয়ার্ড, রমজান খান -সভাপতি ৯ নং ওয়ার্ড দক্ষিণ, নয়ন ভুইয়া -সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড দক্ষিণ,
নজরুল ইসলাম -সভাপতি ৪ নং ওয়ার্ড, মাসুদ মির -সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড, সোহেল মিয়া -সভাপতি ১ নং ওয়ার্ড, রানা হামিদ -সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড, রবিউল মিয়া -সভাপতি ৯ নং ওয়ার্ড উত্তর, মামুন মিয়া -সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড উত্তর, আরজু মিয়া, ইব্রাহিম দেওয়ান, সাইফুল ইসলাম, ইয়াসিন প্রধান, সাঈদ মিয়া, নবী হোসেন, মুক্তার হোসেন, কাউসার হোসেনসহ প্রমুখ।


