তারুণ্যের সমাবেশে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১১:৩১ এএম
ঢাকায় কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে জেলা ছাত্রদলের পক্ষে সোনারগাঁও উপজেলা,পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলের শত শত নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেন।
শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।
এ সময় দেখা যায়, সমাবেশে যোগ দিতে সকাল থেকে সোনারগাঁও উপজেলা,পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলেরননেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। সেখানে নেতাকর্মীরা মাথায় সবুজ টুপি পরিধান করে হাতে পতাকা নিয়ে নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনা ভোট চোর ' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। স্লোগাণে
স্লোগাণে সমাবেশে অংশ গ্রহণ করেন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহ্ জালাল , যুগ আহ্বায়ক সিফাত আদনান, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, সিনিয়ার যুগ্ম আহবায়ক কাজী নাদিম আহমেদ,
যুগ্ন আহবায়ক জনি আহমেদ, সদস্য রনি মিয়া, সোনারগাঁও ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন মিয়া, সদস্য রাহাত হোসেন শুভ,কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মিয়া, সাধারন সম্পাদক সিয়াম মিয়া,সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি, সহ-সভাপতি সাজ্জাতুল আমিন,সহ-সভাপতি সাব্বির রহমান, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামিম মিয়া, দপ্তর সম্পাদক রাকিব মিয়া,
প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৈয়দ কবির হোসেন,সহ-সভাপতি আহাদ,সদস্য জাহিদ হাসান, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম,সিনিয়র যুগ্ম সম্পাদক সজীব বাসার। বারদী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নাসির মিয়া,
দপ্তর সম্পাদক গাজী ইউনুস, মোগরাপার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর যুগ্নসম্পাদক ওয়াজেদ জয়সহ সোনারগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে নেতৃবৃন্দ প্রমুখ।


