Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে যুবদল নেতা করিম গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম

সোনারগাঁয়ে যুবদল নেতা করিম গ্রেপ্তার
Swapno

 

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সদস্য করিম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বারদি ইউনিয়নের সেনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাকে নয়াপুর এলাকার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সীর ছেলে করিম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৭/৮টি রাজনৈতিক মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে রয়েছে। শনিবার ঢাকায় বিএনপির তারুণ্য সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার রাত ১২ টার দিকে সোনারগাঁ থানা পুলিশ করিম রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তার বাবা বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

এদিকে সোনারগাঁ থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে করিম রহমানকে পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, যুবদল নেতা করিম রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন