বৃদ্ধাকে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম
আড়াইহাজহারে সমমেহের (৬৫) নামে এক মহিলাকে হত্যা চেষ্টার মামলার এজাহার ভুক্ত আসামী জাহাঙ্গীর কে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর রাধানগর গ্রামের তাজির ছেলে।
থানার মামলা সুত্রে জানা যায়, ১৩ জুলাই সকাল ১১টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মুনছুর আলীর স্ত্রী সমমেহেরকে পুর্বশত্রুতার জেরে গলায় গামছা বেধে ফাঁস লাগাইয়া হত্যার চেষ্টা করে একই গ্রামের শাহাজালাল, শাহলম সহ আরো কয়েকজন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনায়, সমমেহেরের মেয়ে রোজিনা বাদী হয়ে ১৮ জুলাই ৮ জনকে নামীয় আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই সকল আসামীরা পলাতক ছিল।
মামলার বাদী রোজিনা জানান, এ মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামী জাহাঙ্গীর অন্য একটি মামলায় রোববার নারায়ণগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করেন।
আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম সোহাগ জাহাঙ্গীরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এস.এ/জেসি


