বন্দরে দুটি নির্মাণাধীন ভবন উচ্ছেদ করেছে রাজউক। নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উপজেলার মদনপুর ইস্টটাউন এলাকায় রোববার বিকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথোরাইজড অফিসার এফ আর আশিকুর রহমান, ইন্সপেক্টর মনিরুজ্জামান ও রকিব উদ্দিন। ইয়াহিয়া জানান, বন্দরের মদনপুর ইস্টটাউন এলাকার হাবিবুর রহমান ও তাজুল ইসলাম নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণাধীন ভবন দুটি উচ্ছেদ করা হয়। এস.এ/জেসি


