Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরীর মরদেহ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম

ফতুল্লায় কিশোরীর মরদেহ উদ্ধার
Swapno

 

১৪ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মৃত কিশোরী আত্মহত্যা করেছে। ফতুল্লার কায়েমপুর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম রুমা। পরিবারের দাবি, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা যে যার কাজে ব্যস্ত ছিল। প্রতিবেশীদের মাধ্যমে রুমার মৃত্যুর খবর পেয়ে বাসায় গিয়ে জানতে পারি সে আত্মহত্যা করেছে।

 

খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সজিব বলেন, কিশোরীর শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন